Skip to main content

Why Python ?




Why Python? কেন শিখবেন পাইথন? 

বর্তমান সময়ে যে প্রোগ্রামিং ল্যাগুয়েজটার ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল পাইথন ! প্রো ডেভেলপার থেকে শুরু করে সদ্য প্রোগ্রামিং শুরু করা স্টুডেন্ট সবার মাঝেই পাইথন ঘিরে একটা ভাইব কাজ করছে !

কি এই পাইথন ? কেনই বা এত ভাইব এটা নিয়ে আর কেনই বা শিখবো এই পাইথন? 

পাইথন কি?

পাইথন হল একটি উচ্চ লেভেলের অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । অর্থাৎ এটি মানুষের জন্য সহজ বোধগম্য ও প্রোগ্রামাররা যেন আরো বেশি ইফেক্টিভ ভাবে প্রোগ্রামিং করতে পারে এবং বাস্তব জগতে এক্সিস্ট (exists) করে এমন ডেটা বা তথ্য (objects) নিয়ে প্রোগ্রামিং করতে পারে তেমই একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম এটি প্রথম প্রকাশ করেন এবং এটির নামকরণ করা হয় ব্রিটিশ রম্য অনুষ্ঠান "মন্টি পাইথন ফ্লাইংসারকাসের" নামে হতে ।

কেন পাইথন নিয়ে এত ভাইব?

পাইথন নিয়ে ভাইব হওয়ার কারন অনেক , তার মধ্য থেকে কিছু কারন যেনে নেওয়া যাক চলুন !

ডেভেলপারদের সবচেয়ে বড় কমিউনিটি বেসড ওয়েব সাইট স্টাক-ওভারফ্লো (https://stackoverflow.com/) এর একটি পরিসংখ্যানে সম্প্রতি সময়ের (২০১৭-২০১৮) সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া প্রোগ্রামিং ল্যাংগুয়েজের তালিকায় শীর্ষে  উঠে এসেছে পাইথনের নাম । যেখানে আমেরিকা ও ব্রিটেনের মত ধনি ও প্রযুক্তিতে শীর্ষে থাকা দেশ গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দেখা গেছে পাইথনকে ঘিরে !



পাইথন নিয়ে ভাইব হবার আরেকটি কারন হচ্ছে পাইথনের বহু ব্যাবহার ।  বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেখানে একটি অথবা দুইটি কাজে ব্যাবহারেই সীমাবদ্ধ সেখানে পাইথন দিয়ে একাধারে ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সাইন্স, ডেক্সটপ এপ্লিকেশান, স্ক্রিপটিং, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ইত্যাদি সব ক্ষেত্রেই কাজ করা সম্ভব ! যে কারনে এর ব্যবহার এবং ব্যবহারকারী দুইটাই বেড়ে চলেছে দুর্দান্ত গতিতে।

এছাড়া গুগল, ইউটিউব, ড্রপবক্স, ইন্সটাগ্রাম, রেডিট এর মত যে সব কোম্পানি বা সার্ভিসগুলা এখন বিশ্ব কাপাচ্ছে তাদের সব গুলোই এই পাইথনের উপর বেস করেই তৈরি এবং এই সব কোম্পানিগুলা নিয়মিতই তাদের কাজে পাইথন এর ব্যবহার করে যাচ্ছে ।

সো কেন পাইথন নিয়ে এত ভাইব সেটা বুঝতে নিশ্চয় আর বেগ পতে হবে না কারো !

কেন শিখবেন পাইথন?

পাইথন শেখার পেছনে বহু কারণ আছে , আমরা সংক্ষেপে কিছু কারন সম্পর্কে আলোচনা করি চলেন ;)

পাইথন শেখার কথা ভাবলে সবার প্রথমেই যে কথা টা মাথায় আসে তা হল এর সিন্টেক্স । প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো মধ্যে সবচেয়ে সহজ সিন্টেক্স যে ভাষার তা হল পাইথন । আপনি যদি ইংরেজি পড়তে পারেন তাহলে আপনি খুব সহজেই পাইথন এর সিন্টেক্স গুলা বুঝতে পারবেন । এটি অনেকটা সাবলিল ইংরেজি ভাষার মতই ।




Comments

  1. New Jersey approves casinos in $200K,000 bet for the state
    Online gambling company 안동 출장안마 Wynn Resorts has 군산 출장안마 officially approved 고양 출장샵 a new $200 이천 출장마사지 million expansion 의정부 출장마사지 for the State's casinos, Sep 10, 2020

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

এখন সফটওয়্যারেই লেখা যাবে রোগীর প্রেসক্রিপশন !

এত দিন শুধু হাতে লেখেই করা হত রোগীর প্রেস্ক্রিপশন । বিভিন্ন ডাক্তারের হাতের লেখা বিভিন্ন রকম হওয়ার প্রেস্ক্রিপশনে লেখা ওষুধের নাম নিয়ে কম বেশি সবাইকেই ঝামেলাই পড়তে হত , আর এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশি দুই উদ্যোক্তা সৈয়দ তাকশেদ করিম ও জুবায়ের আহমেদ তৈরি করেছেন একটি সফটওয়্যার । যার নাম দিয়েছেন তারা  ইজিপ্রেস ! সফটওয়্যারটি তে বিল্টইন অবস্থাই বিভিন্ন ওষুধের নাম দেওয়া থাকছে যাতে করে চিকিৎসক সহজেই প্রেস্ক্রিপশনে সেটি উল্লেখ করতে পারেন এবং নতুন ওষুধের নাম আপডেটের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে । প্রেস্ক্রিপশন তৈরির পাশাপাশি রোগীর সব তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে ,এতে করে সঠিক রোগ  নির্ণয় ও বিশ্লেষণ করা আরও সহজ হবে চিকিৎসকের জন্য । এরই মধ্যে প্রায় ৪০০ জন চিকিৎসক নিবন্ধন করে এই সফটওয়্যার ব্যবহার করা শুরু করেছেন বলে জানানো হয় প্রথম আলোর অনলাইন পোর্টালে ! আজ ইজিপ্রেস নিয়ে এ পর্যন্তই । অন্য কোন দিব আবারো হাজির হবো এমনই কোন উদ্যোগের কথা নিয়ে , Till then keep learning good things 😊 আশিউজ্জামান রিয়াল  ব্লগার , রিয়ালের ল্যাব  ...

How to set python 3 as default interpreter instead of python 2 in Linux (Kali Linux, Ubuntu)

  How to set Python 3 as default interpreter in Linux Open terminal and write "alias python=python3" and hit enter. You are done! alias python=python3 Now check your default interpreter version by simply run "python -V" command in the terminal. python -V

How to install atom in Ubuntu

Step 01: Add Repository Open terminal and add this repository simply by just copy & paste this commands to command line. Give your password and hit enter. sudo add-apt-repository ppa:webupd8team/atom     If ask for any permission simply press Enter on your keyboard!   Step 02: Update the Repository  Now run this command to update the repository. sudo apt-get update Step 03: Install Atom After completing repository update, run this command to install Atom sudo apt-get install atom You are done!   Now simply search for Atom in your applications and enjoy it. Feel free to comment. Connect with me on facebook: https://www.facebook.com/mdashequzzaman.real  Happy coding :)